খাস জমি দখল করাকে কেন্দ্র করে মারধর ঘটনায় আহত এক ব্যাক্তি। অভিযোগ পরিস্থিতি সামাল দিতে আসা পুলিশকেও হেনস্থা হতে হয়। জানা যায়, পুরাতন মালদার কামাঞ্চ গ্রামে একটি ফুটবল খেলার মাঠ আছে। সেই মাঠের পাশে রয়েছে বিপিন রাজবংশী নামে এক ব্যাক্তির বাড়ি।তিনি খাস জমিতে বসবাস করেন। বিপিন বাবুর অভিযোগ স্থানীয় বেশ কিছু যুবক তার বাড়ির পাশে খেলার মাঠে ফুটবল খেলে।এবং খেলার সময় বার বার তার বাড়ির টালি ভাঙে ফুটবল ফেলে, তার বাড়ির সামনে রাস্তায় গর্ত করে দেয়, এমনকি তার বাড়ির জলের মার্শাল ভেঙে দেয় ওই যুবকরা, তার বাড়ির জায়গা তারা দখল করতে চায় বলে বিপিন বাবু জানান। এই ঘটনার পর বিপিন বাবু মালদা থানায় ওই যুবকদের নামে লিখিত অভিযোগ দায়ার করে।
অভিযোগ পেয়ে মালদা থানার পুলিশ আজ ওই যুবকদের গ্রেফতার করতে এলাকায় আসে। অভিযোগ সেই সময় এলাকাবাসীরা পুলিশের গাড়ি ঘেরাও করে গ্রেফতার করা যুবকদের পুলিশের কাছ থেকে ছারিয়ে নেয়। এবং পুলিশের সাথে গ্রামবাসীদের ধাক্কাধাক্কি হয়। এরপর পুলিশের সামনেই মারধর করা হয় বিপিন বাবুকে। পুলিশ বিপিন বাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
যদিও এই ঘটনার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানান গ্রামবাসীরা। তারা তাদের উপর দেওয়া এই অভিযোগকে অস্বীকার করেছে।